শিরোনাম

সিরিয়ায় বিমান হামলায় নিহত ২০২

নিউজ ডেস্ক : সিরিয়ায় বিমান হামলায় অন্তত ২০২ জন নিহত হয়েছে। এর মধ্যে উত্তরাঞ্চলের আলেপ্পা শহরের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় গত এক সপ্তাহে ব্যাপক সহিংসতায় ১৮ শিশুসহ ১১৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

শুক্রবার যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ব্রিটিশ এ সংস্থাটি বলছে, একই সময়ে সরকারি বাহিনী নিয়ন্ত্রিত এলাকায় বিদ্রোহীদের ছোড়া গোলার আঘাতে ১৩ শিশু ও ৭১ বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে। এছাড়া সরকারি গোলার আঘাতে অারো ৮ বেসামরিক নাগরিক ও তিন শিশু নিহত হয়েছে।

basic-bank

Be the first to comment on "সিরিয়ায় বিমান হামলায় নিহত ২০২"

Leave a comment

Your email address will not be published.


*