শিরোনাম

সীতাকুণ্ডে চলন্ত বাস থেকে পড়ে যুবক নিহত

নিউজ ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কে চলন্ত বাস থেকে পড়ে অজ্ঞাতনামা (২৭) এক যুবক নিহত হয়েছে। গত মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলাধীন কুমিরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই ঘটনা ঘটে।

 

চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জহিরুল হক জানান, সকাল ১০ টার সময় একজন গাড়ির চালক অজ্ঞাতনামা যুবক যা আনুমানিক বয়স ২৭ আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। তিনি জানান চলন্ত বাসের ছাদ থেকে নিহত যুবককে ফেলে দিয়েছে বলে ধারণা করেন। তবে তার কোন পরিচয় এখনো পাওয়া যায়নি।

 

সীতাকুণ্ডেের কুমিরা হাইওয়ে থানার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মনিরুরজ্জামান বলেন এই ধরনের কোন ঘটনা আমাদের জানা নেই। তবে সাংবাদিকদের মাধ্যমে আমরা জানতে পারি এধরণের একটি ঘটনা ঘটেছে।

basic-bank

Be the first to comment on "সীতাকুণ্ডে চলন্ত বাস থেকে পড়ে যুবক নিহত"

Leave a comment

Your email address will not be published.


*