নিউজ ডেস্ক : কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এটিও) লুৎফুর রহমান মোহাম্মদ ফয়সাল (৩৬) মারা গেছেন। গতকাল মঙ্গলবার সকালে তিনি কিশোরগঞ্জ শহরের সতাল এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হন তিনি।
তাকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে তাঁকে ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
লুৎফুর রহমান জেলার করিমগঞ্জ উপজেলার এটিও এবং তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের বাসিন্দা ছিলেন।
তাঁর মৃত্যুর ঘটনার প্রতিবাদে শিক্ষা কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে আজ সকাল ১১টার দিকে মানববন্ধন কর্মসূচি পালন করবেন। এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
Be the first to comment on "সড়ক দুর্ঘটনায় আহত সহকারী শিক্ষা কর্মকর্তার মৃত্যু"