নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম হঠাৎ করেই অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আজ সোমবার বাফুটে কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। অবসরে যাওয়ার জন্য লিখিতভাবে পদত্যাগপত্রও দাখিল করেছেন মামুনুল।
আগামীকাল ভূটানের বিপক্ষে এশিয়া কাপের প্লে অফ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। সোমবার দুপুরে দলও ঘোষণা হয়ে গেছে। তাহলে এমন একটা পরিস্থিতিতে অবসরে যাওয়ার কারণ কী? জানা গেছে, ইনজুরির কারণে দলে নেওয়া হয়নি মামুনুলকে। আর এই হতাশা থেকেই দল ঘোষণার পরপরই অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেন তিনি। এ ব্যপারে বাফুফে সংশ্লিষ্ট কারও বক্তব্য এখনও পাওয়া যায়নি।
হঠাৎ অবসরের ঘোষণা মামুনুলের

Be the first to comment on "হঠাৎ অবসরের ঘোষণা মামুনুলের"