শিরোনাম

হোয়াইটওয়াশ হয়ে র‌্যাংকিংয়ের ৫ এ নেমে গেল পাকিস্তান

নিউজ ডেস্ক : অস্ট্রেলিয়ার কাছে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইওয়াশ হয়ে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে দুই ধাপ পিছিয়ে পঞ্চম স্থানে নেমে গেলো মিসবাহ-উল হকের নেতৃত্বাধীন পাকিস্তান দল। অস্ট্রেলিয়া-পাকিস্তানের সিডনি টেস্ট শেষে আজ সর্বশেষ র‌্যাংকিং তালিকা প্রকাশ করে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

তৃতীয় স্থানে থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করে পাকিস্তান। তখন তাদের রেটিং ছিলো ১০২। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে তিন ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ৫ রেটিং হারিয়ে র‌্যাংকিংয়ে তৃতীয় স্থান থেকে পঞ্চম স্থানে নেমে গেল পাকিস্তান।

আর ৩-০ ব্যবধানে সিরিজ জিতে ৪ রেটিং বাড়িয়ে দ্বিতীয় স্থানেই থাকল অস্ট্রেলিয়া। শীর্ষে থাকা ভারতের সাথে অস্ট্রেলিয়ার রেটিং এর ব্যবধান ১১। ১২০ রেটিং নিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষে ভারত।

তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ১০২ রেটিং সংগ্রহে আছে প্রোটিয়াদের। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম দুই টেস্ট জিতে ইতিমধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। শেষ টেস্টটিও জিতলে প্রোটিয়াদের রেটিং হবে ১০৭। আর ২-০ ব্যবধানে সিরিজ জিতলে হবে ১০৫। তবে যদি শেষ টেস্ট হেরে সিরিজ ২-১ ব্যবধানে জিতে তবে ১০৪ রেটিং হবে দক্ষিণ আফ্রিকার। সে ক্ষেত্রে তৃতীয় স্থানে থাকবে তারা।

কারণ চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডের রেটিং ১০১। ষষ্ঠ থেকে অষ্ঠম স্থান পর্যন্ত আছে যথাক্রমে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। ৬৫ রেটিং নিয়ে নবম স্থানে বাংলাদেশ। আর র‌্যাংকিংয়ের সর্বশেষ দল জিম্বাবুয়ে।

আইসিসি টেস্ট র‌্যাংকিং :

র‌্যাংকিং দল রেটিং
ভারত ১২০
অস্ট্রেলিয়া ১০৯
দক্ষিণ আফ্রিকা ১০২
ইংল্যান্ড ১০১
পাকিস্তান ৯৭
নিউজিল্যান্ড ৯৬
শ্রীলঙ্কা ৯৬
ওয়েস্ট ইন্ডিজ ৬৯
বাংলাদেশ ৬৫
১০ জিম্বাবুয়ে ০৫
basic-bank

Be the first to comment on "হোয়াইটওয়াশ হয়ে র‌্যাংকিংয়ের ৫ এ নেমে গেল পাকিস্তান"

Leave a comment

Your email address will not be published.


*