শিরোনাম

২০১৬-তে বক্স অফিসে সবচেয়ে বেশি আয় করেছেন যে নায়িকারা

নিউজ ডেস্ক : ২০১৬ শেষ। নতুন বছরে নতুন করে আবার শুরু হবে নতুন হিসাব নিকাশ। ফেলে আসা বছরের হিসাবে বক্স অফিসে কোন নায়িকা কতটা এগোলেন? কে এলেন তালিকায়? কারা বাদ গেলেন? গ্যালারি থেকে দেখে নেওয়া যাক এক নজরে ।
অনুষ্কা শর্মা: এ বছরই বক্স অফিসে ডবল ধামাকা দিয়েছেন অনুষ্কা। এক দিকে সলমন খানের সঙ্গে ‘সুলতান’, অন্য দিকে রণবীর কপূর-ফাওয়াদ খানের সঙ্গে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। এই দু’টি ছবি এ বছর মোট ৪১২.৯২ কোটি টাকার ব্যবসা দিয়েছে বলিউডে।
জ্যাকলিন ফার্নান্ডেজ: ‘হাউসফুল থ্রি’, ‘ঢিশুম’ ও ‘দ্য ফ্লাইং জাঠ’ তিনটি ছবির নায়িকাই জ্যাকলিন। গত বছর বক্স অফিসে মোট ২১৭.৭৫ কোটি টাকা রোজগার করেছে জ্যাকলিনের এই তিনটি ছবি।
আলিয়া ভট্ট: তিন নম্বরে রয়েছেন আলিয়া ভট্ট। তাঁর অভিনীত ‘উড়তা পঞ্জাব’ আর ‘ডিয়ার জিন্দেগি’ বক্স অফিসে মোট ব্যবসা দিয়েছে ১৯৯.৫৬ কোটি টাকা।
নার্গিস ফকরি: চতুর্থ স্থানটি দখল করেছেন নার্গিস। ২০১৬-তে তিনটি ছবি মুক্তি পেয়েছে তাঁর। ‘আজহার’, ‘ব্যাঞ্জো’, ‘হাউসফুল থ্রি’ বক্স অফিসে মোট ১৫০.৯৭ কোটি টাকার ব্যবসা দিয়েছে।
ঐশ্বর্যা রাই বচ্চন: পঞ্চম স্থানটিতে রয়েছেন বচ্চন বহু। ঐশ্বর্যার অভিনীত ‘সর্বজিৎ’ ও ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ২০১৬-তে বক্স অফিসে রোজগার করেছে ১৩৯.৮৫ কোটি।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

basic-bank

Be the first to comment on "২০১৬-তে বক্স অফিসে সবচেয়ে বেশি আয় করেছেন যে নায়িকারা"

Leave a comment

Your email address will not be published.


*