নিউজ ডেস্ক : বিশ্ব রেকর্ডের তালিকায় নিজের নাম লেখানোর জন্যে মানুষ কী না করতে পারেন! সম্প্রতি ব্রিটেনের এক নাগরিক সিমন বেরি যা করলেন তা দেখে চোখে ঝিলমিল লেগে যেতে বাধ্য।
চা বিলাসী সিমন অ্যাডভেঞ্চারের সঙ্গে মিলিয়ে দিলেন চা-বিস্কুটের যুগলবন্দীর জন্যে তাঁর অনন্ত ভালোবাসাকে। বাঞ্জি জাম্পিং করলেন ৭৩ মিটার অর্থাত্ ২৪০ ফিট উঁচু থেকে।
উপর থেকে ঝাঁপ দেয়ার সময়ে সিমনের হাতে ধরা ছিল একটি চকোলেট বিস্কুট। নিচে এসে চায়ের কাপে বিস্কুট ডুবিয়ে এক কামড় দিতে দিতেই শরীরে বাঁধা দড়ি তাঁরে নিয়ে উঠে যায় ওপরে। ইউকে-র বার্কশায়ারে এই অভাবনীয় কাজটি করে পাকাপাকিভাবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এ নাম লিখিয়ে ফেললেন সিমন বেরি।
এর আগে ২০১৩ সালে ৬০.৫৫৩ মিটার অর্থাত্ ১৯৮ ফিট উঁচু থেকে বাঞ্জি জাম্প করে বিশ্ব রেকর্ড করেছিলেন আমেরিকার নাগরিক রন জোনস।
সূত্র: এই সময়

Be the first to comment on "২৪০ ফুট উঁচু থেকে ঝাঁপিয়ে ‘চা-বিস্কুট’!"