নিউজ ডেস্ক:অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন চীনের প্রেসিডেন্ট।
এ সফরকে সামনে রেখে রবিবার পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সভাপতিত্বে একটি আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়।
শি জিনপিংয়ের এ সফরের মধ্যে দিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোহিতা আরো বাড়বে বলে আশা বাংলাদেশের।

Be the first to comment on "অক্টোবরে বাংলাদেশে আসছেন চীনের প্রেসিডেন্ট"