শিরোনাম

অজিদের হারিয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড

Trent Boult and Ross Taylor of New Zealand celebrate after the one-day international cricket match between New Zealand and Australia at Seddon Park in Hamilton on February 5, 2017. / AFP / MICHAEL BRADLEY (Photo credit should read MICHAEL BRADLEY/AFP/Getty Images)

নিউজ ডেস্ক : অবশেষে অস্ট্রেলিয়াকে থামাতে সক্ষম হলো নিউজিল্যান্ড। হ্যামিল্টনের স্যাডন পার্কে বাংলাদেশ সময় রবিবার সকালের ম্যাচে সফরকারীদের ২৪ রানের ব্যবধানে হারিয়ে দিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা।

দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন রস টেইলর। আর বল হাতে ভয়ঙ্কর হয়ে ওঠেন ট্রেন্ট বোল্ট। তুলে নেন অজিদের ৬ উইকেট!
সিরিজের দ্বিতীয় ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচটি ছিল সিরিজ নির্ধারণী। এদিন টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৮১ রান করে কিউইরা। ৯৬ বলে শতরান পূরণ করার পর ১০৭ রানে থামেন রস টেইলর। তার ইনিংসটিতে ছিল ১৩টি চারের মার। এছাড়া ওপেনার ডিন ব্রোনলি ৭৮ বলে ৬৩ এবং মিচেল স্যান্টনার ৩৮* রান করেন। অজিদের হয়ে ৩টি করে উইকেট নেন মিচেল স্টার্ক এবং জেমস ফকনার। ২ উইকেট নেন হ্যাজেলউড।জবাবে ব্যাট করতে নেমে ৪৪ রানেই প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। রানআউট হয়ে ফিরে যান শন মার্শ (২২)। এরপর কেউ আর বড় ইনিংস গড়তে পারেননি। দুটি হাফসেঞ্চুরি এসেছে টিম হেড (৫৩) এবং ওপেনার অ্যারন ফিঞ্চ (৫৬)। এছাড়া তৃতীয় সর্বোচ্চ রান করেছেন মার্কাস স্টনিস (৪২)। বোল্টের সামনে যেন দাঁড়াতেই পারছিল না অজির। ১০ ওভার বল করে ১ মেডেনসহ মাত্র ৩৩ রান দিয়ে তিনি ৬ উইকেট তুলে নিয়েছন। তার মত এত ভয়ানক বোলিং ফিগার এই ম্যাচে আর নেই। ব্যাটে-বলে সমান পারফর্মেন্সে চ্যাপেল-হ্যাডলি ট্রফি উঠল কিউইদের ঘরে। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হলেন ট্রেন্ট বোল্ট আর ম্যান অব দ্য সিরিজ রস টেইলর।

basic-bank

Be the first to comment on "অজিদের হারিয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড"

Leave a comment

Your email address will not be published.


*