শিরোনাম

অধিকাংশ প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক

নিউজ ডেস্ক : আসন্ন ভোলা জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত নারী সদস্যসহ ২১ জনের মধ্যে অধিকাংশ প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস। অষ্টম শ্রেণি রয়েছেন একজন।

এ ছাড়া বিএ পাস করেছেন দুইজন ‌এবং দুইজন প্রার্থী পাস করেছেন এমএ।
নির্বাচন কমিশনে প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে দাখিলকৃত হলফনামা থেকে জানা গেছে, চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলুর শিক্ষাগত যোগ্যতা বিএ পাস। সদস্য প্রার্থীর মধ্যে বিএ পাস করেছেন দুইজন। এরা হলেন নুরুল ইসলাম ও সংরক্ষিত নারী সদস্য দিলারা বেগম। মাস্টার্স পাস করেছেন দুইজন প্রার্থী। এঁরা হলেন সদস্য মনিরুল ইসলাম ও সংরক্ষিত নারী সদস্য শাফিয়া খাতুন। সদস্য প্রার্থীর মধ্যে এইচএসসি পাস করেছেন আটজন প্রার্থী। এঁরা হলেন সদস্য দোস্ত মাহমুদ, শাহাবুদ্দিন, খায়রুল হাসান, নজরুল ইসলাম, আনোয়ার হোসেন, ওবায়েদ উল্লাহ নাসিম হাওলাদার, সংরক্ষিত নারী সদস্য সাবিনা ইয়াসমিন ও কামরুন্নাহার। এসএসসি পাস করেছেন সাতজন প্রার্থী। এঁরা হলেন সদস্য আহম্মদ উল্লাহ, মোহাম্মদ ইউনুছ, জাকির হোসেন তালুকদার, নুরুল আমিন নিরব, মনিরুল ইসলাম, মাকসুদুর রহমান এবং সংরক্ষিত নারী সদস্য ফারজানা হক নেভী। এ ছাড়া একজন সদস্য প্রার্থী রয়েছেন অষ্টম শ্রেণি পাস। তিনি হলেন আ. রব মিয়া।

উল্লেখ্য, ভোলা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যসহ ২১ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ওইসব পদে অন্য কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা না করায় সবাইকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন।

basic-bank

Be the first to comment on "অধিকাংশ প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক"

Leave a comment

Your email address will not be published.


*