শিরোনাম

‘অধিনায়ক হওয়ার জন্য প্রস্তুত জো রুট’

নিউজ ডেস্ক : গেল সিরিজে ঢাকা টেস্টে বাংলাদেশের কাছে শোচনীয় হারের পরই টেস্ট দলপতি কুকের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠে। ভারতের কাছে এক ম্যাচ বাকী রেখেই টেস্ট সিরিজ হেরে যাওয়ায় সেই প্রশ্ন আরও ভয়াবহ আকার ধারন করেছে।

তবে মুম্বাই টেস্ট হারের আগ থেকেই কুকের অধিনায়কত্বের পাশাপাশি তার ব্যাটিং পারফরমেন্স নিয়ে সমালোচনা ছিল পুরো ইংল্যান্ড জুড়ে। এমতাবস্থায় কুক বললেন, ইংল্যান্ডের অধিনায়ক হবার জন্য জো রুট প্রস্তুত।
মুম্বাই টেস্ট হারের পর কুক বলেছেন, “আমার মনে হয় ইংল্যান্ডের অধিনায়ক হবার জন্য প্রস্তুত রুট। সে অধিনায়ক হবার যোগ্যতা রাখে। তবে অধিনায়কের দায়িত্ব থেকে সড়ে যাবার কোন চিন্তা-ভাবনা আপাতত আমার নেই। ”

তবে এসব নিয়ে এতোদিন মুখ খুলেননি কুক। অধিনায়কত্ব ছাড়ার ইঙ্গিত না দিলেও ইংল্যান্ডের ভবিষ্যত দলপতির সর্ম্পকে কথা বলেছেন কুক, “ব্যাটসম্যান হিসেবে নিজের যোগ্যতা আগেই দেখিয়েছে রুট। অধিনায়ক হিসেবেও সে যোগ্য হবে বলে আমি মনে করি। এখন ইংল্যান্ডের অধিনায়ক হবার জন্য প্রস্তুত রুট। তার মধ্যে সেই যোগ্যতা ফুটে উঠেছে। তবে অধিনায়কের দায়িত্ব থেকে সড়ে যাবার কোন চিন্তা-ভাবনা আপাতত আমার নেই। নতুন বছর নিয়ে আমি নিজের পরিকল্পনা সাজাচ্ছি। আগামী বছর আমার ও আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জের। ”

ড্রেসিংরুম বা দলের মধ্যে রুটের সর্ম্পকে কুক বলেন, “দলের সবার সাথে তার সর্ম্পক খুবই ভালো। ড্রেসিং রুমের পরিবেশ সবসময় উচ্ছসিত করে রাখে রুট। দলকে আগলে রাখার অসম্ভব ক্ষমতা তার মধ্যে আছে। অধিনায়ক হিসেবে সে অভিজ্ঞ নয়। কিন্তু এই নয় যে, সে এই দায়িত্ব পালন করতে পারবে না। অধিনায়ক হবার সকল গুনাবলি রুটের মধ্যে আছে।

basic-bank

Be the first to comment on "‘অধিনায়ক হওয়ার জন্য প্রস্তুত জো রুট’"

Leave a comment

Your email address will not be published.


*