শিরোনাম

অনলাইনে বিক্রি শুরু হল ‘মোদী-পুতুল’

নিউজ ডেস্ক : মোটেই ‘ক্ষতিকর’ নয় নরেন্দ্র সিং মোদী। বরং অনেক বেশি মজার। বাচ্চারা তার সঙ্গ পেলে খুশিই হবে। এক পুতুল প্রস্তুতকারক সংস্থা এমনই দাবি করছে তাদের বিজ্ঞাপনে। তাদের পণ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঝকঝকে পুতুল।

অনলাইনে ‘সফ্‌ট টয়’ বিক্রি করা একটি সংস্থা সম্প্রতি অ্যামাজন ইন্ডিয়ায় মোদী-পুতুল বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়েছে। বিজ্ঞাপনের পুতুল-মোদী গেরুয়া রঙের কুর্তা পরিহিত। তার উপরে সাদা হাফ-জ্যাকেট। পরনে পাজামা। পায়ে কালো জুতো। চোখে চশমা। চুল-দাড়ি মোদীমাফিক সাদা। পোশাকআশাকে কোনও সমস্যা নেই। বিজ্ঞাপনের বর্ণনা আপাতদৃষ্টিতে নিরীহ। কিন্তু অন্তর্নিহিত অর্থে তাতে বিতর্কের উপাদান ঠাসা।
এই পুতুল প্রস্তুতকারক সংস্থা জানাচ্ছে, তাদের তৈরি আদুরে ‘পুতুল-মোদী’ তাদের ক্রেতাদের সন্তানকে খুশি করবেই। কি রিকম খুশি করবে সে বিষয়ে জানতে চাওয়া হলে এ সংস্থার দাবি করেন, এই পুতুল বাচ্চাদের নিজেদের ঘরে থাকলে তারা ঘণ্টার পর ঘণ্টা অনাবিল মজা পাবে। তাদের খেলার সময় তাদের মন খুশিতে ভরে উঠবে। পুতুলের পোশাক তৈরিতে কতটা যত্ন নেওয়া হয়েছে তারও ব্যাখ্যা দেওয়া হয়েছে বিজ্ঞাপনে।
জানানো হয়েছে, সূক্ষ্ম উপাদানে তৈরি সেসব পোশাক দারুণ আকর্ষণীয়। আর সেইসব উপাদান কোনওটাই ক্ষতিকারক নয়। কিন্তু পরের বর্ণনাতেই বলা হয়েছে, ‘এই লোমশ পুতুল বন্যপ্রাণীর প্রতি ভালবাসা বাড়াবে এবং আপনার সন্তানকে প্রাণীজগতের সঙ্গে পরিচিত করবে’।
বেশ কিছুদিন ধরেই মোদীর দামী এবং ঝলমলে স্যুটের জন্য বিরোধী দলগুলি নিয়মিত তাকে নিয়মিত কটাক্ষ করে আসছে। বিশেষত কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী সুযোগ পেলেই মোদীর সরকারকে স্যুট-বুটের সরকার বলে ব্যঙ্গ করেন। মোদীর বাচনভঙ্গি, কথায় কথায় ‘ম্যায়-ম্যায়’ বলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত রসিকতা করা হয়। ২০০২ সালের গুজরাত হিংসা নিয়ে এখনও মোদীকে সমালোচনা সহ্য করতে হয়। বিজেপি নেতারাই অভিযোগ তোলেন, ‘সেইসময় গুজরাতের মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করেননি’।
মোদী-পুতুলটি ৩-৪ বছরের বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে। কিন্তু বিজ্ঞাপনের জন্য এই পুতুল নিয়ে বড়দের মহলেই আলোচনা হচ্ছে বেশি।
সূত্রঃ এবেলা

basic-bank

Be the first to comment on "অনলাইনে বিক্রি শুরু হল ‘মোদী-পুতুল’"

Leave a comment

Your email address will not be published.


*