নিউজ ডেস্ক : শুধু বলিউড নয়- তিনি এখন হলিউডেরও নায়িকা। সম্প্রতি নিউ ইয়র্ক ফ্যাশন উইক চলাকালীন একটি বিদেশি সংবাদমাধ্যম প্রিয়াঙ্কাকে প্রশ্ন করে সমসাময়িক একটি ফ্যাশন ট্রেন্ড নিয়ে। হরেক রকমের অন্তর্বাসকেই ‘টপ’ হিসেবে পরার চল হয়েছে এখন বিদেশে। আর সেই ট্রেন্ডটির চালু করেছেন আন্তর্জাতিক তারকারাই।
এই ট্রেন্ড সম্পর্কে ঠিক কী মনে করেন বলিউডের এই নায়িকা? তিনিও কি এই ট্রেন্ড অনুসরণ করবেন? এমনই প্রশ্ন ছিল সেই সংবাদমাধ্যমের।
উত্তরে নায়িকার সহজ সরল জবাব, ”নাহ, আমি আসলে একটু লাজুক টাইপের। আমি বরং টপ হিসেবে একটা শার্টই পরব আর অন্তর্বাস থাকবে ভিতরে, লুকোনো।’’ বলেই মুচকি হেসেছেন তিনি। কিন্তু বিদেশি সংবাদমাধ্যম সহজে ছেড়ে দেয়নি তাঁকে। তাদের পরবর্তী প্রশ্ন ছিল, যে একেবারে অন্তর্বাস না পরে থাকতে কি তিনি স্বচ্ছন্দ?
নায়িকার সপ্রতিভ উত্তর ছিল, ‘‘আমার বেডরুমের কাছাকাছি থাকলে তবেই- আর হ্যাঁ, আশপাশের লোকজন যদি আদৌ বুঝতে না পারে, তখন’’।
নিশ্চয় ভাবছেন কে সেই বলিউডের নায়িকা? তিনি আর কেউ নন- তিনি হলেন পিগি চপস! বলিউড থেকে প্রথমে বিদেশের টেলিভিশন। তারপরে হলিউডের ছবি- কেরিয়ারের সেরা সময় যাচ্ছে তাঁর।
প্রিয়াঙ্কা খুব সম্ভবত মনে মনে আদ্যন্ত ‘দেশি গার্ল’। তাই অন্তর্বাসকে বহির্বাস করার কোন ইচ্ছেই তাঁর মাঝে নেই।
সূত্র: এবেলা

Be the first to comment on "অন্তর্বাস পোশাকের ভিতরে থাকাই ভাল ॥ প্রিয়াঙ্কা"