নিউজ ডেস্ক : প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শেষ টেস্টে প্রথম টেস্টের দলটাই রেখে দিয়েছে বিসিবি।
প্রথম টেস্টে ইতোমধ্যে অভিষেক হয়েছে পেসার তাসকিন ও শুভাশিষ রায়ের। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২০ জানুয়ারি।
দ্বিতীয় টেস্টে বাংলাদেশ স্কোয়াড : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, কামরুল ইসলাম, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, নুরুল হাসান, শুভাশিষ রায়।

Be the first to comment on "অপরিবর্তিত স্কোয়াড নিয়েই দ্বিতীয় টেস্ট"