শিরোনাম

অপু বিশ্বাস ঢাকায়, সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন

নিউজ ডেস্ক : অপু বিশ্বাসের সন্ধান পাওয়া গেছে। তিনি এখন ঢাকাতেই রয়েছেন।

অপু বিশ্বাসের ঘনিষ্ঠ সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। সেই সূত্রের মাধ্যমে অপুর কিছু বক্তব্য পাওয়া গেলো। অপু জানালেন, আমি ঢাকাতেই আছি। অনেকদিন পর ফিরেছি তাই বেশ কিছু কাজ গোঁছাতে হচ্ছে। আগামী মাসের প্রথম দিকেই একটা সংবাদ সম্মেলন করবো। তখন সবই জানাবো এতদিন কোথায় ছিলাম, কেন ছিলাম।
অপু আরো বলেন, আমি তাদের কাছে ক্ষমা চাচ্ছি যারা এই অন্তর্ধানের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমি কখনোই নায়িকা হিসেবে অহংকার করে শিডিউল ফাঁসাইনি। বাধ্য হয়ে আমাকে এতোদিন দেশের বাইরে থাকতে হয়েছিল। সব কিছু প্রকাশ হলে আশা করি অনেকেই তা বুঝতে পারবেন। দ্রুতই দেখা হবে।

তিনি বলেন, অপু বলেন আগামী মার্চ থেকে আমি শুটিং-এ ফিরবো। আমাকে নিয়ে এতদিন যারা গুজব ও রসালো কাহিনী রটিয়েছেন তাদের যথার্থ জবাব দেওয়া হবে।

basic-bank

Be the first to comment on "অপু বিশ্বাস ঢাকায়, সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন"

Leave a comment

Your email address will not be published.


*