নিউজ ডেস্ক : তিন মাসের আইনি লড়াই শেষে অবশেষে বিচ্ছেদ হয়ে গেল জনি ডেপ ও অ্যাম্বার হার্ডের। দফারফা হলো সাত মিলিয়ন ডলারে।
অভিনেত্রী অ্যাম্বার হার্ডের অভিযোগ ছিল, ১৫ মাসের বিয়েতে জনি ডেপ তাঁকে শারীরিকভাবে অত্যাচার করেছেন। সেই অভিযোগেই বিচ্ছেদ চেয়েছিলেন হার্ড। সঙ্গে ক্ষতিপূরণ। আর জনি ডেপের দিক থেকে বলা হয়েছিল, ক্ষতিপূরণের বিশাল অঙ্কের টাকা হাতাতেই হার্ড ওসব ‘নোংরা অভিযোগ’ তুলেছেন। অ্যাম্বার হার্ড বরাবরই সেটা অস্বীকার করেছেন।
ক্ষতিপূরণের সাত মিলিয়ন ডলার জোগাতে জনি ডেপকে হারাতে হয়েছে ইতালির গ্র্যান্ড ক্যানেলের পাড়ে চারতলা একটি বাড়ি ও মূল্যবান সব চিত্রকর্ম।
অ্যাম্বার হার্ড এবার ঘোষণা দিয়েছেন, এই সাত মিলিয়ন ডলার তিনি দান করে দেবেন অসহায় নারীদের জন্য, যাঁরা গৃহস্থালি অত্যাচারের শিকার হয়েছেন। অর্থের কিছু ভাগ পাবে শিশুরাও।
হার্ড আরও বলেছেন, এই অর্থ সমানভাবে ভাগ হবে আমেরিকান সিভিল রাইটস ইউনিয়ন ও চিলড্রেনস’ হসপিটাল অব লস অ্যাঞ্জেলেস–এর মধ্যে। পিটিআই অবলম্বনে

Be the first to comment on "অবশেষে ডেপ-হার্ডের বিচ্ছেদ, ক্ষতিপূরণ যাচ্ছে দানে"