শিরোনাম

অবশেষে নতুন ছবিতে শাবনূর

নিউজ ডেস্ক : জল্পনা-কল্পনা শেষে চলচ্চিত্রে ফিরছেন এক সময়ের নাম্বার ওয়ান নায়িকা শাবনূর। নতুন একটি ছবিতে চুক্তিও করেছেন তিনি। অচিরেই ছবিটির শুটিংয়ে অংশ নেওয়ার কথা শাবনূরের। ছবির নাম ‘কতোদিন দেখিনা তোমায়’।

শাবনূরের নতুন ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। তিনি জানান, ‘কতোদিন দেখিনা তোমায়’ ছবিতে শাবনূরের বিপরীতে দেখা যাবে ফেরদৌসকে। রোমান্টিক ও পারিবারিক ঘরানার গল্পের কাহিনিচিত্রে আরও আছেন সাইমন ও প্রিয়ন্তি পরী।

শাবনূরের মুক্তিপ্রাপ্ত শেষ ছবির (কিছু আশা কিছু ভালোবাসা) পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। ‘কতোদিন দেখিনা তোমায়’ হবে এই জুটির ষষ্ট ছবি। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর বিয়ে, সন্তান, প্রবাসজীবন কেন্দ্রীয় আলোচনার বাইরে আসছেন শাবনূর।

এর আগে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘দুই নয়নের আলো’, ‘মন ছুঁয়েছে মন’, ‘মা আমার চোখের মনি’, ‘এমনও তো প্রেম হয়’, ‘কিছু আশা কিছু ভালোবাসা’য় অভিনয় করে প্রশংসিত হন শাবনূর। মানিকের প্রথম ছবিটির জন্য জনপ্রিয় এই নায়িকা পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

basic-bank

Be the first to comment on "অবশেষে নতুন ছবিতে শাবনূর"

Leave a comment

Your email address will not be published.


*