শিরোনাম

অবশেষে নিয়ন্ত্রণে বেনাপোল বন্দরের আগুন

নিউজ ডেস্ক : প্রায় ৪ ঘন্টা পর ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের অক্লান্ত চেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে এলো বেনাপোল স্থলবন্দরে লাগা আগুন। রোববার (০২ অক্টোবর) ভোর ৫টায় দেশের সর্ববৃহৎ এ স্থলবন্দরের ২৩ নম্বর শেডে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে মনে করছেন বন্দরের পরিচালক নিতাই চন্দ্র সেন। বন্দরের ২৩ নম্বর শেডে মূলত রাসায়নিক দ্রব্যাদি রাখা হয়। আগুনে সেগুলো পোড়ার পাশাপাশি খোলা আকাশের নিচে রাখা অন্যান্য মালামালও ভস্মীভূত হয়েছে। এতে কোটি টাকা ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এমনকি বন্দরের অভ্যন্তরে থাকা পণ্যবাহী কয়েকটি ভারতীয় ট্রাক এবং বেনাপোল পোর্ট থানার একাংশ পুড়ে গেছে। বন্দর কর্তৃপক্ষ বলছে, আগুন নিয়ন্ত্রণে আনাই এখন তাদের প্রধান কাজ। ক্ষয়ক্ষতি নিরুপণ করা হবে পরে।

basic-bank

Be the first to comment on "অবশেষে নিয়ন্ত্রণে বেনাপোল বন্দরের আগুন"

Leave a comment

Your email address will not be published.


*