শিরোনাম

অবশেষে বার্সেলোনাতেই থাকছেন সুয়ারেস

নিউজ ডেস্ক : বেশ কিছুদিন ধরেই জল্পনা কল্পনা চলছিল। স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির পক্ষ থেকে একাধিকবার আশাবাদ ব্যক্ত করা হয়েছিল উরুগুয়ের তারকা লুইস সুয়ারেসের সঙ্গে চুক্তি নবায়ন প্রসঙ্গে।

অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। বৃহস্পতিবার এই সমঝোতার বিষয়টি মিডিয়ায় আসে।
নতুন চুক্তি অনুয়ায়ী ২০২১ সাল পর্যন্ত ক্যাম্প ন্যু তে থাকছেন সুয়ারেস। জানা গেছে, ২০ কোটি ইউরোর বিনিময়ে চুক্তি নবায়নে সম্মত হয়েছেন তিনি। এখন যেটুকু আনুষ্ঠানিকতা বাকী তা আজ শুক্রবার শেষ হবে। আজই আনুষ্ঠানিকভাবে চুক্তি নবায়ন করবেন ২৯ বছর বয়সী এই তারকা।

২০১৪ সালে লিভারপুল ছেড়ে বার্সেলোনায় যোগ দেন সুয়ারেস। বার্সার হয়ে শততম গোল থেকে মাত্র ৩ ধাপ দূরে আছেন এই সুপারস্টার। লা-লিগার গত মৌসুমে সর্বোচ্চ ৪০ গোল করেন। চলতি আসরে এখন পর্যন্ত ১০ গোল করেছেন সুয়ারেস।

basic-bank

Be the first to comment on "অবশেষে বার্সেলোনাতেই থাকছেন সুয়ারেস"

Leave a comment

Your email address will not be published.


*