শিরোনাম

অবশেষে ভাঙল ভারতের উদ্বোধনী জুটি!

নিউজ ডেস্ক : সিরিজের শেষ টেস্টে টসে জিতে ব্যাট করতে নেমে প্রায় পাঁচ শ’র কাছাকাছি রান তুলে ফেলেছিল সফরকারী ইংল্যান্ড। আপাতদৃষ্টিতে এই স্কোরকে বেশ নিরাপদ মনে হলেও ভারতের ব্যাটিং লাইন আপ এই ধারণাকে গুঁড়িয়ে দিল।

দুই ওপেনার মিলেই তুলে ফেলল ১৫২ রান! চেন্নাইয়ের ব্যাটিং সহায়ক উইকেটে দুই দল যেন রানের উৎসবে মেতেছে!
দীর্ঘদিন পর দলে সুযোগ পেয়ে তার চমৎকার সদ্ব্যবহার করলেন উইকেটকিপার ব্যাটসম্যান পার্থিব প্যাটেল। ১১২ বলে ৭ বাউন্ডারিতে ৭১ রানের দুর্দান্ত এক ইনিংস খেললেন তিনি। শেষ পর্যন্ত মঈন আলীর বলে জস বাটলারের হাতে ধরা পড়ে প্যাভিলিয়নে ফেরেন পার্থিব। তবে তার সঙ্গী লোকেশ রাহুল এখনও অপরাজিত আছেন ৮৯ রান নিয়ে। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন সেঞ্চুরির দিকে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারত ৩০৪ রানে পিছিয়ে আছে।

এর আগে মঈন আলীর দুর্দান্ত সেঞ্চুরির পাশাপাশি রুট, ডসন আর আদিল রশিদের ব্যাটে ভর করে ৪৭৭ রানে অল আউট হয় ইংল্যান্ড। মঈন আলী ১৪৬ রান করেন। ৩০০ রানে ৬ উইকেট পড়ে গেলেও টেইলএন্ডারদের দাপটে বড় স্কোর গড়ে ইংল্যান্ড।

উল্লেখ্য, ইতিমধ্যে ৩-০তে সিরিজ নিজেদের করে নিয়েছে বিরাট কোহলির ভারত।

basic-bank

Be the first to comment on "অবশেষে ভাঙল ভারতের উদ্বোধনী জুটি!"

Leave a comment

Your email address will not be published.


*