শিরোনাম

“অবাধ নির্বাচনের মধ্যে দিয়ে জঙ্গি সমস্যার সমাধান হতে পারে”

নিউজ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জঙ্গিবাদকে বাংলাদেশের সাধারণ মানুষ কখনো প্রশ্রয় দিবে না। বাংলাদেশের মানুষ যে কোন সন্ত্রাস, উগ্রবাদ, জঙ্গিবাদের বিরুদ্ধে এবং সে কারণেই বাংলাদেশে জঙ্গিবাদ কখনো প্রশ্রয় পায় নাই। সেজন্য আমরা বরাবরই বলছি যে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্যে দিয়ে এ সমস্যার সমাধান হতে পারে।
রবিবার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ীস্থ নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে, সুষ্ঠ নির্বাচন দিতে হবে, গনতান্ত্রীক পরিবেশ সৃষ্টি করতে হবে, মানুষের অধিকারগুলোকে দিতে হবে এবং একত্র ঐক্যবদ্ধভাবে সমস্যাগুলোর সমাধান করতে হবে। বিএনপি সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত। এজন্য পরিবেশ তৈরি করতে হবে সরকারকে।
এসময় আরো উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুর হোসেন তুহিন প্রমুখ।

basic-bank

Be the first to comment on "“অবাধ নির্বাচনের মধ্যে দিয়ে জঙ্গি সমস্যার সমাধান হতে পারে”"

Leave a comment

Your email address will not be published.


*