নিউজ ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, “আপনারা নিজে থেকে অবৈধ বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন, দেয়াল লিখন ও তোরণ সরিয়ে নিন। নইলে আমাদের ম্যাজিস্ট্রেটরা এগুলো উচ্ছেদ করবে।”
শুক্রবার গুলশানে সিটি করপোরেশনের নতুন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সিটি করপোরেশন এলাকায় ব্যানার, বিলবোর্ড, ফেস্টুন টানাতে করপোরেশনের অনুমোদনের প্রয়োজন হলেও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি সামনে রেখে রাজনৈতিক দলের নেতা-কর্মীরা তা মানছে না অভিযোগ করে মেয়র আনিসুল হক বলেন, কর্মসূচি শেষ হলেও এসব ব্যানার না সরানোয় সিটি করপোরেশন ব্যবস্থা নিয়েছে। ইতোমধ্যে রাজনৈতিক দলের এরকম ২০০ বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়েছে। বাকিগুলো অপসারণে ‘ব্যাপক’ অভিযান চালানো হবে জানিয়ে তিনি বলেন, “যারা ব্যানার ফেস্টুন লাগিয়েছেন, তারা দয়া করে নিজ দায়িত্বে এসব সরিয়ে নিন।”
এছাড়া তিনি আরও বলেন, “আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করব। এগুলো না সরালে জেল-জরিমানা করা হবে।”

Be the first to comment on "অবৈধ বিলবোর্ড সরিয়ে নিতে আনিসুল হকের আহ্বান"