শিরোনাম

অভিজিৎ-দীপন হত্যার মূল পরিকল্পনাকারী সেলিমকে ধরতে পুরস্কার ঘোষণা

নিউজ ডেস্ক : ব্লগার ও লেখক অভিজিৎ রায় ও জাগৃতি’র প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে হত্যার মূল পরিকল্পনাকারী সেলিমকে ধরিয়ে দিতে আবারও পাঁচ লাখ টাকার পুরস্কার ঘোষণা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার দুপুরে ডিবির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন এ তথ্য জানিয়েছেন।

ডিএমপি নিউজ পোর্টালেও গ্রেফতারে তথ্য চাওয়া হয়েছ। ডিএমপি নিউজ পোর্টালে ‘গেফতারে তথ্য দিন’ শিরোনামে প্রকাশিত, যেখানে বলা হয়েছে, ড. অভিজিৎ রায় হত্যার অন্যতম পরিকল্পনাকারী এবং প্রকাশক ফয়সাল আরেফিন দীপন, ব্লগার নিলাদ্রী নীলয়, ওয়াশিকুর বাবু, নাজির উদ্দিন সামাদ, জুলহাজ মান্নান এবং তনয় হত্যাকাণ্ডগুলোর সার্বিক নেতৃত্ব প্রদানকারী আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য আল ইসলাম এর শীর্ষস্থানীয় নেতা সেলিম ওরফে ইকবাল ওরফে মামুন ওরফে হাদী-২ (প্রকৃত নাম নাও হতে পারে) কে ধরিয়ে দিন। তার সম্পর্কে তথ্য দাতাকে ঢাকা মহানগর পুলিশ আবারও ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছে। এ সংক্রান্ত তথ্য দেওয়া যাবে ডিএমপির ফেসবুক অ্যাকাউন্টে। অথবা ফোন করতে হবে ০১৭১৩৩৭৩১৯৪, ০১৭১৩৩৭৩১৯৮, ০১৭১৩৩৭৩২০৬ নম্বরে। এছাড়াও Hello CT :  মোবাইল অ্যাপস এর মাধ্যমেও তথ্য জানানো যাবে বলে জানিয়েছে ডিএমপি।

basic-bank

Be the first to comment on "অভিজিৎ-দীপন হত্যার মূল পরিকল্পনাকারী সেলিমকে ধরতে পুরস্কার ঘোষণা"

Leave a comment

Your email address will not be published.


*