শিরোনাম

অর্থ আত্মসাত মামলায় কোস্টগার্ডের সাবেক পরিচালক গ্রেফতার

নিউজ ডেস্ক : ৭ কোটি ৩৭ লাখ টাকা আত্মসাতের মামলায় বাংলাদেশ কোস্টগার্ডের সাবেক পরিচালক মো. মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রাজধানী থেকে সোমবার ভোরে তাকে গ্রেফতার করা হয়। দুর্নীতি দমন কমিশনের পরিচালক খন্দকার এনামুল বাছিরের নেতৃত্বে উপ-পরিচালক আহমারুজ্জামান ও মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মো. নূরুল ইসলাম সরকার মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করেন। দুদক থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ১৯৯৮ সালের ২ আগস্ট ঢাকার ক্যান্টনমেন্ট থানায় তার বিরুদ্ধে মামলা দাযের করা হয়। মামলা নম্বর-০৩।

উল্লেখ্য, একই অভিযোগে দায়ের করা মামলায় ২৮ সেপ্টেম্বর রাতে রাজধানী মহাখালীর নিউ ডিওএইচএসের বাসা থেকে কোস্টগার্ডের সাবেক মহাপরিচালক (ডিজি) ও কমোডর (অবসরপ্রাপ্ত) শফিক-উর-রহমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযোগ রয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে কোস্টগার্ডের নামে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় ১৯৯৬-৯৭ ও ৯৭-৯৮ অর্থবছরে ১১ হাজার ১০০ মেট্রিক টন গম বরাদ্দ করা হয়। নীতিমালা অনুযায়ী উক্ত গম বিক্রয় করার সুযোগ ছিল না। জরুরী প্রয়োজনে বরাদ্দকৃত গমের ২৫ শতাংশ সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করা যেতো। কিন্তু উক্ত গম ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টরা সম্পূর্ণ গম সরকারি মূল্য ১১ দশমিক ৪৬ টাকার স্থলে মাত্র ৫ টাকা দরে বিক্রি করে দেন। এতে রাষ্ট্রের ৭ কোটি ৩৭ লাখ ৪ হাজার টাকা আর্থিক ক্ষতি ও আত্মসাত হয়।

basic-bank

Be the first to comment on "অর্থ আত্মসাত মামলায় কোস্টগার্ডের সাবেক পরিচালক গ্রেফতার"

Leave a comment

Your email address will not be published.


*