শিরোনাম

অশ্বিনের ঘূর্ণি জাদুতে ইনিংস ব্যবধানে জিতল ভারত!

নিউজ ডেস্ক : আবারও সেই অশ্বিন জাদুতে কুপোকাত হলো ইংল্যান্ড। দিনে দিনে আরও ভয়ংকর হয়ে উঠছেন বিশ্বের অন্যতম সেরা এই অল-রাউন্ডার।

মুম্বাই টেস্টে ইংল্যান্ডকে ইনিংস পরাজয়ের লজ্জা দিয়ে সিরিজ জিতে নিল বিরাট কোহলির ভারত। মুম্বাই টেস্টের দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট নিয়েছেন ভারতের এই স্পিন সেনশেসন। পাঁচ ম্যাচের সিরিজের চার ম্যাচ শেষে ভারত এখন ৩-০ তে এগিয়ে।
মুম্বাই টেস্টের শুরুতে ব্যাটসম্যানদের স্বর্গ মনে হয়েছিল। হলোও তাই। অভিষিক্ত জেনিংসের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪০০ রান তুলল ইংল্যান্ড। ৪৪ ওভার বল করে ৪ মেডেন ও ১১২ রান দিয়ে অশ্বিন নিলেন ৬ উইকেট। কিন্তু তার এই অর্জন জেনিংসের সেঞ্চুরি আর ইংলিশদের রানের পাহাড়ে চাপা পড়ে গেল। জবাবে ব্যাট করতে নেমে রানের ফোয়ারা ছোটাল ভারতের ব্যাটসম্যানরা। সেঞ্চুরি তুলে নিলেন মুরালি বিজয় (১৩৬), এবং ৯ নম্বরে খেলতে নামা জয়ন্ত যাদব (১০৪)। কিন্তু সবাইকে ছাড়িয়ে গেলেন অধিনায়ক বিরাট কোহলি। তার ৫১১ বলে ২৩৫ রানের ইনিংসের মহিমা কোনো ভাষায় ব্যাখ্যা করা সম্ভব নয়।

টেস্টর চতুর্থ দিনের তৃতীয় সেশনে ২৩১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ইংল্যান্ড। ম্যাচটি ইচ্ছে করলে তারা সহজেই ড্র করতে পারত। কিন্তু টিম ইন্ডিয়ায় যে অশ্বিন নামে এক মায়াবী ঘাতক আছে! ইংল্যান্ড তখন ৪ উইকেটে ১৮০। এরপরই বেন স্টোকসকে (১৮) দিয়েই ধ্বংসযজ্ঞ শুরু করলেন অশ্বিন। একে একে তুলে নিলেন বেল (২), বেয়ারস্টো (৫১), ওকস (০), আদিল রশিদ (২) এবং জেমস অ্যান্ডারসন (২)। ইংলিশদের সর্বোচ্চ রান সংগ্রাহক জো রুট (৭৭) এবং বেয়ারস্টো (৫১)।

৬ উইকেটে ১৮২ রান তুলে চতুর্থ দিন শেষ করা ইংল্যান্ড পঞ্চম দিনের প্রথম সেশনে আর মাত্র ১৩ রান যোগ করতে সমর্থ হলো! ফলে ইনিংস ও ৩৬ রানে মুম্বাই টেস্ট জিতে নিল ভারত। তবে দানবীয় ইনিংস খেলে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হলেন বিরাট কোহলি। তাকে কি অশ্বিনের মহিমা কিছু কমল?

basic-bank

Be the first to comment on "অশ্বিনের ঘূর্ণি জাদুতে ইনিংস ব্যবধানে জিতল ভারত!"

Leave a comment

Your email address will not be published.


*