নিউজ ডেস্ক : না, হায়দরাবাদে ফিরে এলো না ওয়েলিংটনের স্মৃতি। ইতিহাস গড়া হলো না সাকিব আল হাসানের। সাকিবের বড় প্রতিদ্বন্দ্বী রবিচন্দ্র অশ্বিনই ফেরালেন তাকে। সেঞ্চুরির আশা জাগিয়ে ৮২ রানেই থামলেন সাকিব। ৫ম উইকেটে ১০৭ রানের জুটি গড়ার পর দলীয় ২১৬ রানে তা ভাঙল। বাংলাদেশকে স্বপ্ন দেখানো এই জুটি ভাঙায় আবারও বিপদে বাংলাদেশ।
ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করে চলছিলেন সাকিব। তার পাল্টা আক্রমণে বাংলাদেশ আশার আলো দেখছিল। কিন্তু রবিচন্দ্রন অশ্বিনের বলে অপ্রয়োজনীয় বাজে শট খেলতে গিয়ে আউট হন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়। হাওয়ায় ভাসিয়ে মিড অনে পাঠানো বলটি সহজেই তালুবন্দী করেন উমেশ যাদব। আউট হওয়ার আগে সাকিব ১০৩ বলে ১৪ বাউন্ডারিতে ৮২ রান করেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের রান ৫ উইকেটে ২২৭। ৪৬ রানে অপরাজিত মুশফিকের সঙ্গে জুটি বেঁধেছেন সাব্বির রহমান।

Be the first to comment on "অশ্বিনে স্বপ্নভঙ্গ সাকিবের; বিপদে বাংলাদেশ"