শিরোনাম

অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইল করতেই নায়িকা ভাবনাকে অপহরণ!

নিউজ ডেস্ক : মালয়ালম অভিনেত্রী ভাবনাকে অপহরণ এবং শ্লীলতাহানির ঘটনায় প্রকাশ হলো চাঞ্চল্যকর তথ্য। গ্রেপ্তার তিন আসামিকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, পুরো ঘটনাই ছিল পূর্বপরিকল্পিত। নায়িকার নগ্ন ছবি তুলে তাকে ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যেই এমন কাণ্ড ঘটিয়েছিল সাতজনের ওই দল। শুধু তাই নয়, পুলিশের অনুমান, এর পেছনে এক জনপ্রিয় মালয়ালম অভিনেতা এবং রাজনীতিবিদের দুই ছেলেরও বড় ভূমিকা আছে বলে জানা গেছে!

গত শুক্রবার রাতে কোচির রাস্তায় চলন্ত গাড়িতে ভাবনাকে শ্লীলতাহানি করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। অভিনেত্রী জানিয়েছিলেন, শ্লীলতাহানির পর অপরাধীরা তার ছবি ও ভিডিও তোলে। পুলিশের কাছে যে তথ্য প্রমাণ এসে পৌঁছেছে, তা থেকে অনুমান করা হচ্ছে, গোটা ঘটনায় এলডিএফ রাজনৈতিক দলের এক নেতার দুই ছেলে এবং ভাবনারই এক সহকর্মী যুক্ত ছিলেন। সূত্রের খবর, ওই অভিনেতা এবং তার স্ত্রীর সঙ্গে ভাবনার ভালই সম্পর্ক ছিল। স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদের পরিস্থিতি তৈরি হলে ভাবনা অভিনেতার পাশে না দাঁড়িয়ে স্ত্রীর পক্ষ নিয়েছিলেন। আর তাতেই ক্ষুব্ধ হন ওই মালয়ালম তারকা।

তারপর থেকেই ভাবনার সঙ্গে অভিনেতার সম্পর্ক খারাপ হতে শুরু করে। শোনা যায়, ছবিতে কাজ পেতেও ভাবনার সামনে বাধা হয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি। তারপর রাজনীতিকে হাতিয়ার করে মালয়ালম ছবির জগতে ঢুকে পড়েন এলডিএফ নেতার দুই ছেলে। সেখানেই অভিনেতার সঙ্গে পরিচয় তাদের। সূত্রের খবর, ভাবনাকে অপহরণ ও শ্লীলতাহানির জন্য দলের নেতা সুনীল কুমারকে ৫০ লক্ষ টাকা দেওয়া হয়েছিল।

গ্রেপ্তারদের মধ্যে একজন জেরায় জানায়, দলকে ওই কাজের জন্য ৩০ লক্ষ টাকা দেবে বলে জানিয়েছিল সুনীল। তবে সুনীলকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সাতজনের বিরুদ্ধে অপহরণ এবং ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। সাতজনের মধ্যে বাকি চারজনের খোঁজ চালাচ্ছে তদন্তকারী দল।

basic-bank

Be the first to comment on "অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইল করতেই নায়িকা ভাবনাকে অপহরণ!"

Leave a comment

Your email address will not be published.


*