শিরোনাম

অষ্টগ্রামে দু্ই পক্ষের সংঘর্ষে আহত ১২

নিউজ ডেস্ক : কিশোরগঞ্জের হাওরের অষ্টগ্রাম উপজেলায় ধানের চারা চুরি করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১২ জন আহত হয়েছেন। রবিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় ধানের চারা চুরি করাকে কেন্দ্র করে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মস্তু ও বর্তমান ইউপি সদস্য লাইস মিয়ার পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১২ জন আহত হয়।
আহতদের অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে গুরুতর আহত সোলাইমানকে ভাগলপুর জহুরুল মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান ও অষ্টগ্রাম থানার ওসি কামরুল ইসলাম মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

basic-bank

Be the first to comment on "অষ্টগ্রামে দু্ই পক্ষের সংঘর্ষে আহত ১২"

Leave a comment

Your email address will not be published.


*