শিরোনাম

অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক : অস্ত্র নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর সীমান্তের তেরঘর এলাকা থেকে শুক্রবার রাত ১১টার সময় মুকুল (৪২) নামের এই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেন বার্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

তার কাছ থেকে ২টি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আটক মুকুল দৌলতপুর এলাকার মনতাজ উদ্দিনের ছেলে।
যশোর ২১ বিজিবি ব্যাটলিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুর রহমান জানান, গোপন সংবাদে জানতে পারি এক অস্ত্র ব্যবসায়ী ভারত থেকে বিপুল পরিমাণ অস্ত্র নিয়ে ভারতের বনগার কালিয়ানি বর্ডার হয়ে তেরঘরের ভেতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদে বিজিবির একটি দল তেরঘরের পাশে একটি বাগান অবস্থান নেয়।

পরে রাত ১১টার সময় অস্ত্র ব্যবসায়ী মুকুল ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র মামলা দিয়ে রাতেই বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

basic-bank

Be the first to comment on "অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ব্যবসায়ী আটক"

Leave a comment

Your email address will not be published.


*