শিরোনাম

অাকমলের দুর্দান্ত শতকে ফাইনালে পেশোয়ার

নিউজ ডেস্ক : কামরান আকমলের দুর্দান্ত শতকে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসকে ২৪ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে তামিম-সাকিববিহীন পেশোয়ার জালমি। শেষ কোয়ালিফাইং ম্যাচে পেশোয়ারের ১৮১ রানের জবাবে সাত উইকেট হারিয়ে ১৫৭ করতে সমর্থ হয় করাচি।

প্রথম কোয়ালিফায়ারে কোয়েটা গ্লাডিয়েটরসের ‍কাছে ১ রানের নাটকীয় হারে সরাসরি ফাইনালে উঠতে ব্যর্থ হয় জালমি। দ্বিতীয় প্লে-অফে (এলিমিনেটর) করাচির বিপক্ষে ৪৪ রানে হেরে যায় গতবারের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড। ৫ মার্চ কোয়েটা-পেশোয়ার ফাইনাল।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পেশোয়ারকে ব্যাটিংয়ে পাঠান করাচির অধিনায়ক কুমার সাঙ্গাকারা। কামরান আকমলের দুর্দান্ত ব্যাটিংয়ে স্কোরবোর্ডে তিন উইকেটে ১৮১ রান তোলে পেশোয়ার জালমি।

শেষ ওভারে রানআউটের শিকার অাকমলের ১০৪ রানের ইনিংসে ছিল ৬টি চার ও ৭টি ছক্কার মার। আরেক ওপেনার ডেভিড মালান করেন ৩৬। ২২ বলে ৩৭ করে অপরাজিত থাকেন মারলন স্যামুয়েলস। উইকেট দু’টি নেন মোহাম্মদ আমির ও সোহেল খান।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৮০ রানে পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় করাচি। কাইরন পোলার্ড (২৬ বলে ৪৭), ইমাদ ওয়াসিম (২৪), ক্রিস গেইল (৪০) সম্ভাবনা জাগলেও শেষ রক্ষা হয়নি! ফলে সাত উইকেট হারিয়ে ১৫৭ করতে সমর্থ হয় করাচি। তিনটি করে উইকেট নেন হাসান আলী ও ওয়াহাব রিয়াজ। বাকি উইকেটটি মোহাম্মদ হাফিজের।

basic-bank

Be the first to comment on "অাকমলের দুর্দান্ত শতকে ফাইনালে পেশোয়ার"

Leave a comment

Your email address will not be published.


*