শিরোনাম

আইএসের উত্তর ককেশীয় আমির নিহত : রাশিয়া

নিউজ ডেস্ক : গোলযোগপূর্ণ উত্তর ককেশীয় অঞ্চলে দেশটির অভিযানে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর আমির নিহত হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার নিরাপত্তা বাহিনী এফএসবি। রবিবার এফএসবি এক বিবৃতিতে জানায়, আইএসের ককেশীয় অঞ্চলের প্রধান রুস্তম অ্যাসেলদেরভ ও তার চার ঘনিষ্ঠ সহযোগী নিহত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ৩৫ বছর বয়সী অ্যাসেলদেরভ ২০১৩ সালে রাশিয়ার দক্ষিণাঞ্চলের ভলগোগার্দ নগরীতে বিস্ফোরণের সঙ্গে জড়িত ছিল। ওই বিস্ফোরণে ৩৪ জন নিহত হয়। তিনি ওই সময় অপর একটি ককেশীয় বিদ্রোহী সংগঠনের হয়ে যুদ্ধে লিপ্ত ছিলেন। এ ছাড়া ২০১২ সালে দাগেস্তান শহরে জোড়া গাড়ি বোমা বিস্ফোরণের সঙ্গেও তার সংশ্লিষ্টতা ছিল। এতে ১৪ জন নিহত ও কমপক্ষে ১শ ২০ জন আহত হয়।

যুদ্ধবাজ এ ব্যক্তি ২০১৪ সালের ডিসেম্বরে আইএস নেতা আবু বকর আল-বাগদাদির কাছে দীক্ষা নেয়। আইএস অ্যাসেলদেরভকে ককেশীয় প্রদেশের নতুন গভর্নর নিয়োগ দেয়। তিনি শেখ আবু মোহাম্মদ আল-কাদারি নামেও পরিচিত। এরপর থেকে আইএস দাগেস্তানে পুলিশের ওপর বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করে। ২০১৫ সালে মার্কিন পররাষ্ট্র দফতর প্রকাশিত বিদেশী সন্ত্রাসীদের তালিকায় অ্যাসেলদেরভের নাম ছিল। রাশিয়া গত অক্টোবরে অ্যাসেলদেরভের অবস্থান সম্পর্কে তথ্য জানানোর জন্য ৭৮ হাজার ডলার পুরস্কার ঘোষণা করে।

basic-bank

Be the first to comment on "আইএসের উত্তর ককেশীয় আমির নিহত : রাশিয়া"

Leave a comment

Your email address will not be published.


*