শিরোনাম

আইভরি কোস্টে বিদ্রোহী সৈন্যদের সঙ্গে সরকারের সমঝোতা

নিউজ ডেস্ক : আইভরি কোস্টের সরকার দেশটির বিদ্রোহী সৈন্যদের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে। উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের পরই এ সমঝোতা হয়।

শুক্রবার রাতে আইভরি কোস্টের দ্বিতীয় বৃহত্তম নগরী বোউয়াকে ও বাণিজ্যিক রাজধানী আবিদজানের সেনা ব্যারাকে গুলির আওয়াজ শোনা গেছে। এতে উভয়পক্ষ কোন সমঝোতায় পৌঁছতে পারবে কিনা সে ব্যাপারে উদ্বেগ দেখা দেয়।

চুক্তিতে পৌঁছানোর আগে উভয়পক্ষের মধ্যে বোউয়াকেতে কয়েক ঘন্টাব্যাপী বৈঠক হয়। গত সপ্তাহে সৈন্যরা বেতন ভাতা বাড়ানোর দাবিতে বিদ্রোহ শুরু করে। দুই দিনব্যাপী এই বিদ্রোহ স্থায়ী হয়। সরকার সৈন্যদের দাবি পূরণে রাজী হওয়ার পর গত সপ্তাহে বিদ্রোহের অবসান ঘটে। তবে চুক্তির শর্তগুলো নিয়ে উভয়পক্ষের মধ্য মতানৈক্য থেকে যায়।

চুক্তি অনুযায়ী প্রায় আট হাজার সৈন্যের প্রত্যেককে ১২এম সিএফএ ফ্রাঁ (১৯ হাজার ৩০০ মার্কিন ডলার) দেয়ার প্রতিশ্রুতি দেয়া হলেও এখন পর্যন্ত কাউকেই এই অর্থ দেয়া হয়নি। সেনাবাহিনীর পক্ষের এক সমঝোতাকারী জানান, সৈন্যদের বোনাস প্রদানের শর্ত থেকে সরকার পিছিয়ে গেছে এমন আশঙ্কা থেকেই নতুন করে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। সার্জেন্ট মামাদদোউ কোনে বলেন, আমাদের মধ্যে একটি চূড়ান্ত সমঝোতা হয়েছে।

basic-bank

Be the first to comment on "আইভরি কোস্টে বিদ্রোহী সৈন্যদের সঙ্গে সরকারের সমঝোতা"

Leave a comment

Your email address will not be published.


*