নিউজ ডেস্ক : ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যানের পদে ইস্তফা দিলেন শশাঙ্ক মনোহর। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ পদে ইস্তফার কথা বুধবার সকালে হঠাৎ জানান শশাঙ্ক মনোহর। শশাঙ্কের ইস্তফায় গোটা ক্রিকেট দুনিয়ায় আলোড়ন পড়ে গেলেও তিনি অবশ্য কোনো বিতর্কিত কারণ দেখাননি। শশাঙ্ক মনোহরের দাবি, ব্যক্তিগত কারণেই পদ থেকে সরে দাঁড়ালাম।
২০১৬-র মে মাসে আইসিসি চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। তার আগে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের প্রেসিডেন্ট ছিলেন। আইসিসি চেয়ারম্যান পদে শশাঙ্ক মনোহরের মেয়াদ ছিল দুই বছর। এক বছরও কাটেনি। তার আগেই সরে দাঁড়ালেন তিনি।
দক্ষ আইনজীবীর পাশাপাশি দুঁদে ক্রিকেট প্রশাসক শশাঙ্ক মনোহর। ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ছিলেন বিসিসিআই সভাপতি। জগমোহন ডালমিয়ার মত্যুর পর ২০১৫-র অক্টোবরে ফের বিসিসিআই সভাপতি পদে নির্বাচিত করা হয় শশাঙ্ককে। ২০১৬-র মে মাসে আইসিসি চেয়ারম্যান নির্বাচিত হন।

Be the first to comment on "আইসিসি চেয়ারম্যানের হঠাৎ পদত্যাগ"