শিরোনাম

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে দুই নতুন মুখ

নিউজ ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন মোজাফফর হোসেন পল্টু এবং অ্যাডভোকেট মো. আবদুল বাসেত মুজমদার।

আজ মঙ্গলবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে ২ জনকে মনোনয়ন দেন।
গত বছরের ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে প্রদত্ত ক্ষমতাবলে শেখ হাসিনা তাদের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন।

basic-bank

Be the first to comment on "আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে দুই নতুন মুখ"

Leave a comment

Your email address will not be published.


*