নিউজ ডেস্ক : আগামী কাল ১১ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ৯ম করামুক্তি দিবস। ওয়ান-ইলেভেনের পর ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর কারাবন্দি হয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তিনি সাব জেল থেকে মুক্তি পান। এর পর থেকে প্রতিবছর বিএনপি এ দিবসটি পালন করে থাকে। এবার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বড় ছেলে তারেক রহমানসহ সপরিবারে হজ করতে সৌদি আরব অবস্থান করছেন।
এদিকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ৯ম কারামুক্তি দিবস উপলক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাণী দিয়েছেন। এতে তিনি বলেন, ১১ সেপ্টেম্বর মানুষের অধিকার আদায়ের আন্দোলনের আপোষহীন নেত্রী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কারামুক্তি দিবস। তাঁর প্রতি জানাই গভীর শ্রদ্ধা। আমি এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান কতিপয় কুচক্রিদের হাতে নির্মম ভাবে নিহত হবার পর ষড়যন্ত্রকারীরা জাতীয়তাবাদী রাজনীতিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলো। কিন্তু জনগণের কেড়ে নেয়া অধিকার পূনরুদ্ধার করার লক্ষ্যে জিয়াউর রহমানের জাতীয়তাবাদী ও গণতন্ত্রের রাজনীতির পতাকাকে উড্ডীন করে খালেদা জিয়া রাজনৈতিক মঞ্চে উপস্থি হয়েছিলেন। সেই থেকে তিনি এই দেশে সকল অগণতান্ত্রিক দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে অবিরাম লড়াই অব্যাহত রেখেছেন এবং জনগণ তাঁকে আপোষহীন নেত্রীর অভিধায় অভিষিক্ত করেছে।
আগামীকাল খালেদা জিয়ার কারামুক্তি দিবস

Be the first to comment on "আগামীকাল খালেদা জিয়ার কারামুক্তি দিবস"