নিউজ ডেস্ক : বলিউডের আগামী শাহরুখ খান রণবীর সিং। মনে করেন পরিচালক–প্রযোজক আদিত্য চোপড়া।
‘বিফিকর’ রিলিজের আগে পরিচালকের কাছ থেকে বড় সার্টিফিকেট পেলেন রণবীর। সিনেমার প্রচারে রণবীর এখন দিল্লিতে। তাঁকে টুইটারে একটি লম্বা বার্তা পাঠিয়েছেন আদিত্য। তাতে বলা হয়েছে, ‘বেফিকর–এর পরিচালনা আমি করব কিনা তা জানার আগেই জানতাম রণবীর প্রধান চরিত্রে অভিনয় করবেন।
আমি সারা জীবনে একজন সেরা মানুষকে সিনেমায় পরিচালনা করেছি। তিনি শাহরুখ খান। যে কোনও পরিচালক তাঁর সঙ্গে কাজ করেছেন তিনি জানেন শাহরুখ কত সহজ। ’ ৪৫ বছর বয়সী আদিত্য বলেন, ‘আজ যদি আমি শাহরুখের সঙ্গে ওঁর তুলনা করি তবে ও চাপে পড়ে যাবে।
কিন্তু তবুও বলব রণবীরকে পরিচালনা করতে গিয়ে দেখেছি তিনি শাহরুখের মতই। একই রকম প্রাণোচ্ছল, কথাবার্তায় বুদ্ধিমত্তার ছাপ। আমি বলছি না তিনি শাহরুখের মত অভিনয় করেন। তবে আমার খামতিগুলো ঢেকে দেন। ’
সূত্র: আজকাল

Be the first to comment on "আগামী দিনে শাহরুখ হবেন রণবীর : আদিত্য চোপড়া"