শিরোনাম

আগামী ১০ ও ১১ জুলাই আওয়ামী লীগের কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক : আগামী ১০ ও ১১ জুলাই অনুষ্ঠেয় আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল সফলভাবে সম্পন্ন করতে প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে সহযোগিতা করতে অনেকগুলো উপ-কমিটিও গঠন করেছে দলটি।

আজ সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলটির জাতীয় সম্মেলনের আনুষ্ঠানিক প্রস্তুতিবিষয়ক সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বিষয়টি জানান। এসময় তিনি বলেন, ‘আওয়ামী লীগের কাউন্সিল নেতা তৈরি করে। আওয়ামী লীগের সম্মেলন মানেই হলো একটা ইতিহাস। এই সম্মেলন থেকেই সিদ্ধান্ত হয়েছিল বাংলাদেশ স্বাধীন হবে এবং স্বাধীন হয়েছে। ভাষা আন্দোলনেরও সিদ্ধান্ত হয়েছিল সম্মেলন থেকেই।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, দলের জাতীয় সম্মেলনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়েছে। লাগাতার বৈঠক চলতে থাকবে। সম্মেলন সম্পর্কে তিনি বলেন, এবারের সম্মেলন হবে উৎসবমুখর এবং এবারও সম্মেলন থেকে অনেক ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হবে।

এরপর সম্মেলন সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য প্রস্তুতি কমিটির সদস্যদের নাম ঘোষণা কর‍া হয়। কমিটির চেয়ারম্যান হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর সদস্যসচিব সৈয়দ আশরাফুল ইসলাম। এতে কেন্দ্রীয় কমিটির সব নেতাই আছেন। এর বাইরে আরও ১০টি উপকমিটি করা হয়েছে। সেগুলোতে থাকা নেতাদের নামও ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে মাহবুব উল আলম হানিফ, দিপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রাজ্জাকসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

basic-bank

Be the first to comment on "আগামী ১০ ও ১১ জুলাই আওয়ামী লীগের কাউন্সিল"

Leave a comment

Your email address will not be published.


*