শিরোনাম

আজ মারা গেল ভারতীয় বুনো হাতিটি

নিউজ ডেস্ক :ভারতের আসাম থেকে বন্যার পানিতে বাংলাদেশে ভেসে আসা বুনো হাতিটি আজ মঙ্গলবার সকালে মারা গেছে।

বন বিভাগের কর্মকর্তা তপনকুমার দে বিবিসিকে জানিয়েছেন, হাতিটি বেশ দুর্বল হয়ে পড়েছিল।

তিনি বলছিলেন অনেকদিন ধরে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ানোর কারণে পুষ্টিজনিত দুর্বলতায় ভুগছিল হাতিটি, যদিও স্যালাইন দিয়ে হাতিটিকে সুস্থ করার চেষ্টা করছিলেন বন কর্মকর্তারা।

তবে হঠাৎ করে অনেক গরম পড়ার কারণে ‘হিট স্ট্রোকে’ বুনো হাতিটির মৃত্যু ঘটে থাকতে পারে বলে মনে করছেন এই বন কর্মকর্তা।

এখন পোস্ট মর্টেম করে জানা যাবে কী কারণে হাতিটির মৃত্যু হয়েছে।

বাংলাদেশের বন বিভাগ হাতিটির নাম দিয়েছিল ‘বঙ্গ বাহাদুর’।

ভারতের আসাম থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে, একমাসেরও বেশি সময় ধরে হাতিটি বাংলাদেশের বিভিন্ন চরাঞ্চলে ঘুরে বেড়ায় হাতিটি।

বেশ কিছুদিন চেষ্টার পর জামালপুরের সরিষাবাড়িতে গত ১১ই অগাস্ট হাতিটিকে ট্রাঙ্কুলাইজ করতে সমর্থ হয় বনকর্মীরা। একপর্যায়ে হাতিটি পুকুরে পড়ে গেলে এলাকাবাসীর সহায়তায় সেটিকে টেনে তোলা হয়।

এরপর থেকে হাতিটি সেখানেই বাঁধা ছিল।

কিন্তু হাতিটি ধরা হলেও, সেটিকে বশ মানানো কষ্টকর হয়ে পড়ছিল।

রোববার অর্থাৎ ১৪ই অগাস্ট সকালে হাতিটি গাছের সাথে বেঁধে রাখা পায়ের শেকল ছিঁড়ে কয়রা গ্রাম থেকে দৌড়ে কয়েক কিলোমিটার দূরে চলে যায়।

তাকে ধরতে বেশ বিপাকেই পড়েছিল বন কর্মকর্তারা। পরে প্রায় দু’ঘণ্টার প্রচেষ্টা শেষে বন কর্মকর্তারা ট্রাঙ্কুলাইজ করে হাতিটিকে অবশ করে এবং আবার তার পায়ে শেকল পরিয়ে দেন।

এরপর হাতিটিকে গাজীপুরের সাফারি পার্কে স্থানান্তরের চেষ্টা করছিলেন বাংলাদেশের বন কর্মকর্তারা।

লোকালয় থেকে সরিয়ে নেয়ার প্রক্রিয়ার মধ্যেই মারা গেল ভারত থেকে আসা বুনো হাতিটি।

সূত্র : বিবিসি বাংল

basic-bank

Be the first to comment on "আজ মারা গেল ভারতীয় বুনো হাতিটি"

Leave a comment

Your email address will not be published.


*