নিউজ ডেস্ক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করতে আজ সোমবার আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ সকাল ১১টার দিকে বিশেষ আদালতে উপস্থিত হবেন তিনি।
এ দিন ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য রয়েছে।
অপরদিকে দুদুকের আইনজীবী মোশারফ হোসেন কাজল মামলার আসামি খালেদা জিয়া ও তারেকের জামিন বাতিলের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া যদি আজ সোমবার আদালতে হাজির না হন, তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে।
এর আগে, বৃহস্পতিবার বেগম খালেদা জিয়া অসুস্থতাজনিত কারণে আদালতে হাজির না হওয়ায় সময়ের আবেদন দাখিল করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও এম হেলাল উদ্দিন।
বৃহস্পতিবার মামলার আসামি মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ আত্মপক্ষ সমর্থনে নিজেকে নির্দোষ দাবি করেন।

Be the first to comment on "আত্মপক্ষ সমর্থনে আজ আদালতে যাবেন খালেদা জিয়া"