নিউজ ডেস্ক : আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই টি-টোয়েন্টিকে আনুষ্ঠানিকভাবে বিদায় বলে দিতে চেয়েছিলেন শহীদ আফ্রিদি। শেষ পর্যন্ত সেই পরিকল্পনা আর বাস্তব হতে দেয়নি পিসিবি। বোর্ড চেয়ারম্যান শাহরিয়ার খান সার্জারির কারণে অনুপস্থিত ও নাজাম শেঠি ছুটিতে থাকায় আপাতত সেদিকে আর যাচ্ছে না পিসিবি। যে কারণে তাকে তিন ম্যাচ সিরিজের স্কোয়াডেও রাখেনি ইনজামামের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি।
তবে পিসিবির নির্বাহী কমিটির চেয়ারম্যান নাজাম শেঠি জানিয়েছেন আনুষ্ঠানিকভাবেই শহীদ আফ্রিদিকে বিদায় দেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। একইভাবে স্পিনার সাঈদ আজমলকেও বিদায় দেবে তারা।
নাজাম শেঠি বলেছেন, ‘আমি দুই ক্রিকেটারের সঙ্গেই আগামী সপ্তাহে দেখা করবো যাতে তাদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।’
স্কোয়াড ঘোষণা করলেও পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছিল, ১৬তম ক্রিকেটার হিসেবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে রাখা হতে পারে আফ্রিদিকে। যাতে করে বিদায়টা আনুষ্ঠানিকভাবে নিতে পারেন তিনি। শেষ পর্যন্ত সেটি হচ্ছে কিনা তা বলে দেবে সময়ই!

Be the first to comment on "আনুষ্ঠানিক বিদায় হচ্ছে না আফ্রিদির!"