শিরোনাম

‘আপত্তিকর সংবাদ’ প্রচার করায় মেসিদের গণমাধ্যম বয়কট!

নিউজ ডেস্ক : আর্জেন্টিনার তারকা ফুটবলার লাভেজ্জিকে জড়িয়ে ‘আপত্তিকর সংবাদ’ পরিবেশন করায় গণমাধ্যম বয়কটের ঘোষণা দিল আর্জেন্টিনা ফুটবল দল। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ জয়ের পর এ সংক্রান্ত একটি ঘোষণা আসে মেসিদের পক্ষ থেকে।

ব্রাজিলের কাছে পরাজয় এবং বেশ কিছু দিন ধরে দলীয় পারফর্মেন্সে অসন্তুষ্ট হয়ে মেসিদের পেছনে লেগেছিল সে দেশের মিডিয়া। ব্রাজিলের কাছে হেরে এমনিতেই মানসিকভাবে বিপর্যস্ত মেসি বাহিনী সমালোচনায় বিদ্ধ হচ্ছিল প্রতিনিয়ত। সম্প্রতি একটি রেডিও স্টেশন তারকা ফুটবলার এজেকুয়েল লাভেজ্জিকে নিয়ে একটি সংবাদ পরিবেশিত হয়। যাতে দাবি করা হয়, লাভেজ্জি অনুশীলনের পর গাঁজা সেবন করেন! একজন খেলোয়াড়ের ব্যক্তিগত জীবন নিয়ে এই সংবাদ প্রকাশের কারণেই কলম্বিয়ার বিপক্ষে জিতে টিম আর্জেন্টিনা সব ক্ষোভ উগড়ে দিলো মিডিয়ার উপর।

কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ শেষে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা দলের ২৫ জন খেলোয়াড় সংবাদ সম্মেলন কক্ষে এসে মিডিয়া বয়কটের ঘোষণা দেন। এ সময় এক লিখিত বক্তৃতায় মেসি বলেন, “বক্তৃতায় মেসি বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, আপাতত আমরা কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলব না। আমাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আনা হয় যেগুলো খুবই অসম্মানজনক। আমরা কখনোই এ ব্যাপারে কিছু বলি না। আমরা খুবই দুঃখিত, কিন্তু এ ছাড়া আমাদের কোনো উপায়ও ছিল না।”

এই বয়কট কতদিন চলবে সে বিষয়ে মেসি বলেন, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই বয়কট চলবে। ততদিন পর্যন্ত আর্জেন্টাইন গণমাধ্যমের সাথে কোনো কথা বলবে না মেসি বাহিনী।

মেসির মতে, মাঠের পারফর্মেন্স নিয়ে যাচ্ছেতাই সমালোচনা হচ্ছে-এটা স্বাভাবিক। কিন্তু তাই বলে একজন ফুটবলারের ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানি মেনে নেওয়া যায় না। এটাকে বড় ‘অন্যায়’ বলে মন্তব্য করেছেন মেসি।

basic-bank

Be the first to comment on "‘আপত্তিকর সংবাদ’ প্রচার করায় মেসিদের গণমাধ্যম বয়কট!"

Leave a comment

Your email address will not be published.


*