শিরোনাম

আপনার কি কোনো সত্যিকার ‘কর্মসঙ্গী’ আছে? লক্ষণগুলো মিলিয়ে নিন

নিউজ ডেস্ক : কর্মক্ষেত্রে আপনি যদি কারো সঙ্গে নিবিড়ভাবে জড়িত থাকেন তাহলে তাকে ‘ওয়ার্ক স্পাউস’ বলা যেতে পারে। আর ‘ওয়ার্ক স্পাউস’-এর কিছু লক্ষণ তুলে ধরা হলো এ লেখায়।

এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
১. দুজনকে কর্মক্ষেত্রেও আলাদা করা যায় না
এ ধরনের পরিস্থিতি যদি হয় যে, আপনারা দুজন একত্রেই কাজ করেন এবং কর্মক্ষেত্রে আপনাদের  আলাদা করা যায় না তাহলে বুঝতে হবে এ লক্ষণ সুস্পষ্ট।
২. অফিসের বাইরের জগতেও একসঙ্গে
কর্মক্ষেত্রে যারা একত্রে থাকে তারা অফিসের বাইরের জগতেও একসঙ্গে থাকতে পারে। বিশেষ করে ঘোরাঘুরি ও নানা ধরনের সামাজিকতায় তাদের একত্রে দেখা যায়।
৩. একত্রে জোকস
নিজস্ব বিভিন্ন ধরনের জোকস বলার প্রবণতা দেখা যায় এদের মাঝে। কোনো কোনো ক্ষেত্রে উভয়ের মাঝে সাংকেতিক ভাষারও চল দেখা যেতে পারে, যা অন্যরা বুঝতে পারে না।
৪. একত্রে পরচর্চা
দুজন একত্রে প্রায়ই পরচর্চা করেন এবং বহু মানুষের বিষয়ে আলোচনা করতে দেখা যায়। যা থেকে বাদ যায় না অফিসের বস ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
৫. প্রথমে তাকেই বলা
কর্মক্ষেত্রে বড় কোনো ঘটনা ঘটলে তার সংবাদ প্রথমে সেই সঙ্গীকেই বলা হয়। আর এতে উপেক্ষিত থাকে অন্যরা।
৬. অন্যদের ফাঁকি
কর্মক্ষেত্রে অন্যদের ফাঁকি দিয়ে আপনি কোনো বড় অনুষ্ঠান কিংবা দায়িত্ব থেকে পালাতে পারেন। কিন্তু সে সঙ্গীর বিষয়টি আলাদা। তাকে এসবের বাইরে রাখেন।
৭. একে অন্যকে সহায়তা
আপনার অন্য সহকর্মীদের সঙ্গে যে সম্পর্কই থাকুক না কেন, এ প্রভাব পড়ে না সেই সঙ্গীর বেলায়। তার সঙ্গে ঠিকই সহযোগিতা আদান-প্রদান করেন।
৮. গোপনীয়তার অনুপস্থিতি
আপনি অন্য সব কর্মীদের সঙ্গে যে বিষয়গুলো গোপন রাখেন তা সেই বিশেষ জনের সঙ্গে গোপন রাখেন না।
৯. তার সঙ্গে সামাজিকতা
অন্যদের সঙ্গে সামাজিকতায় ঘাটতি থাকতেই পারে। কিন্তু জন্মদিন ও অন্যান্য অনু্ষ্ঠানের মতো বিষয়ে তার সঙ্গে কোনো ঘাটতি নেই।
১০. কাজের বাইরেও বহু চিন্তা
কর্মক্ষেত্রে আপনারা শুধু একত্রে কাজই করেন না, কাজের বাইরেও আরও বহু বিষয় নিয়ে চিন্তা করেন।
১১. সব সময় আলোচনা
কর্মক্ষেত্রে আপনারা দুজন সব সময় আলোচনা করেন। কাজের নানা বিষয়ে আলোচনা ছাড়া আপনারা কাজ করতে পারেন না।
১২. আপনাদের ভালো টিমওয়ার্ক
আপনাদের কাজের ক্ষেত্রে টিমওয়ার্কের কোনো তুলনা হয় না। এটি অন্য যে কোনো কর্মীই স্বীকার করবেন।

basic-bank

Be the first to comment on "আপনার কি কোনো সত্যিকার ‘কর্মসঙ্গী’ আছে? লক্ষণগুলো মিলিয়ে নিন"

Leave a comment

Your email address will not be published.


*