শিরোনাম

আফসানা আত্মহত্যা করেছেন: ময়নাতদন্তকারী চিকিৎসক

নিউজ ডেস্ক : মিরপুরের সাইক পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্রী আফসানা ফেরদৌস আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক এ কে এম শফিউজ্জামান। রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আফসানার ময়নাতদন্ত শেষে এ কথা জানানো হয়। এছাড়াও তিনি আরও জানান, ভিসেরা পরীক্ষার জন্য বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তকারী চিকিৎসক এ কে এম শফিউজ্জামান বলেন, ‘আত্মহত্যার যেধরনের লক্ষণ থাকে, আফসানার ক্ষেত্রে সেগুলো পাওয়া গিয়েছে। বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে কিনা বা তাকে ধর্ষণ করা হয়েছিল কিনা তা যাচাইয়ের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই প্রতিবেদন পেলে বলা যাবে’। মিরপুরের সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির স্থাপত্যবিদ্যার শিক্ষার্থী আফসানাকে অচেতন অবস্থায় গত শনিবার রাতে মিরপুরের আল হেলাল হাসপাতালে ফেলে যায় দুই তরুণ। তার আগেই আফসানার মৃত‌্যু হয় বলে চিকিৎসকরা জানান।

আফসানাকে শ্বাসরোধে হত‌্যা করা হয়েছে দাবি করে তার কথিত বন্ধু তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিনকে শুরু থেকে দায়ী করে আসছে পরিবার। মৃত্যুর এক সপ্তাহ পরও সন্দেহভাজন ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রবিনকে ধরতে পারেনি পুলিশ।

basic-bank

Be the first to comment on "আফসানা আত্মহত্যা করেছেন: ময়নাতদন্তকারী চিকিৎসক"

Leave a comment

Your email address will not be published.


*