শিরোনাম

আফিফের ব্যাটে পাকিস্তানের বিপক্ষে লড়াকু স্কোর যুবাদের

নিউজ ডেস্ক : অনূর্ধ ১৯ এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের আজকের খেলায় নিজেদের তৃতীয় ম্যাচে আজ জুনিয়র টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান। টসে হেরে ব্যাট করতে নেমে বড় রান করতে না পারলেও লড়াই করার মত স্কোর গড়েছে সাইফ বাহিনী।

তরুণ সেনশেসন আফিফ হোসেনের দুর্দান্ত ব্যাটিংয়ে নির্দিষ্ট ৫০ ওভারে *** উইকেট হারিয়ে তারা সংগ্রহ করেছে *** রান।
আগ্রাসী সাঈফ হাসান এদিন ধীরগতিতে ব্যাট করেছেন। ৬০ বল খেল ৭ বাউন্ডারিতে করেছেন ৩২ রান। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে নেমে সর্বোচ্চ স্কোর গড়েছেন বিপিএলে রাজশাহী কিংসের চমক আফিফ হোসেন। ৯৪ বল খেলে ৮ বাউন্ডারি এবং ২ ওভার বাউন্ডারিতে তিনি করেছেন ৮০ রান। উমের খানের বলে মহসীনের হাতে ধরা না পড়লে হয়তো ইনিংসটি তিন অংকে পৌঁছত।

এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন মোহাম্মদ রাকিব। তিনি ৫৩ বলে ৩ চার এবং ২ ছক্কায় করেছেন ৪২ রান। পঞ্চম উইকেটে আফিফের সঙ্গে তার ৭৭ রানের জুটি দলকে লড়াই করার মত স্কোর এনে দেয়। শেষের দিকে স্ট্রোক খেলতে গিয়ে দ্রুত উইকেট পতন ঘটতে থাকে জুনিয়র টাইগারদের। শেষ পর্যন্ত ৫০ তম ওভারের পঞ্চম বলে ২৩০ রানে অলআউট হয়ে যায় যুবারা।

basic-bank

Be the first to comment on "আফিফের ব্যাটে পাকিস্তানের বিপক্ষে লড়াকু স্কোর যুবাদের"

Leave a comment

Your email address will not be published.


*