নিউজ ডেস্ক : একদিকে বিশাল রানের পাহাড় গড়তে যাচ্ছে নিউজিল্যন্ড; অন্যদিকে বাংলাদেশি দর্শকদের বুকে আচমকা ধাক্কা লাগল। ধাক্কার কারণ মাশরাফি।
নিজের ওভারেই একটি বল ফেরাতে গিয়ে চোট পান বাংলাদেশ অধিনায়ক। বারবার ইনজুরি আর অপারেশন টেবিল থেকে মাঠে ফেরা মাশরাফি যখন মাঠ ছেড়ে যাচ্ছিলেন তখন দর্শকদের শঙ্কা না হওয়ার কারণ নেই।
১৮তম ওভারে মাশরাফির দ্বিতীয় বলে হার্ডহিট করেন কোরি অ্যান্ডারসন। কিন্তু বলটি তার ডানহাতের আঙুলে লাগে। ব্যথায় কারণে ওভার আর শেষ করতে পারেননি। মাঠ ছাড়তে হয় ম্যাশকে। তার অসমাপ্ত ওভার শেষ করেন মোসাদ্দেক হোসেন।
প্রাথমিকভাবে জানা গেছে ম্যাশকে নিয়ে আপাতত দুশ্চিন্তার কিছু দেখছেন না ডাক্তাররা। তার হাতে বরফ দেওয়া হয়েছে। এরপর হাসপাতালে নিয়ে স্ক্যান করে দেখা হবে তার হাড়ে কোনো চিড় ধরেছে কিনা। এ ছাড়া একটি বাউন্ডারি বাঁচাতে গিয়ে চোট পান ইমরুল কায়েস। তার চোটও গুরুতর নয় বলে জানা গেছে।

Be the first to comment on "আবারও চোট মাশরাফির!"