শিরোনাম

আবারও নেতাকর্মীদের ফাজিল বললেন মির্জা আব্বাস!

নিউজ ডেস্ক : আবারও দলের নেতাকর্মীদের ফাজিল বলে অ্যাখায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস।

শনিবার বিকালে একটি আলোচনা সভায় মির্জা আব্বাসের বক্তব্যের সময় বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানের মুক্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দেন। আব্বাস নেতাকর্মীদের বক্তব্যে থামাতে বললেও তারা তার কথার কোন কর্ণপাত করেন না। এসময় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপির এ নেতা বলেন, এই থামো, এই থামো। ফাজিলের দলগুলো।

পরে নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, গত বৃহস্পতিবার ম্যাডাম ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’ তোমাদের বলে গিয়েছেন, বক্তব্যের সময় কোন শ্লোগান দিবেন না। তার ‘খালেদা জিয়া’ কথা কি আমাদের শোনা উচিত নয়? প্রশ্ন রেখে তিনি বলেন, যদি ম্যাডামের কথা না শোনো তাহলে আমি ঠিকি বলেছি ‘ফাজিলের দলগুলো’।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি উদ্যোগে ‘দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৯ম কারামুক্তি দিবস’ উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশিদের সভাপতিত্ব করেন।

মির্জা আব্বাস বলেন, অনেকেই বলেন, বিএনপি গুছানো দল নয়। আমি তাদেরকে বলতে চাই, সরকারের অত্যাচারের কারণে বিএনপি সংগঠিত হতে পারছে না।

কারণ আমরা মিছিল বের করলেই আমাদের ওপর নির্যাতন করা হয়।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, আমরা সুসংগঠিত দল ও আন্দোলন চাই। কারণ আন্দোলন সফল হলেই তারেক রহমানকে দেশে ফিরে আনা সম্ভব হবে। অন্যথায় নয়। এছাড়া সুসংগঠিত দল ও আন্দোলন ছাড়া এই দানব সরকারকে সরানো সম্ভব নয়।

বিএনপি দূর্বল হয়ে পড়েছে- সরকারের মন্ত্রীদের এই বক্তব্যে উল্লেখ করে তিনি বলেন, অত্যাচার ও নির্যাতন করে বিএনপিকে সাময়িকভাবে দূর্বল করা যাবে। কিন্তু বিএনপি নি:শেষ করা যাবে না। বিএনপি ঘুরে দাঁড়াবেই এবং অবশ্যই বিএনপি ক্ষমতায় আসবে। গুম, খুন ও নির্যাতন ছাড়া বর্তমান দানব সরকারে আর কোন কাজ নেই বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস।

দুর্নীতির একটি মামলায় ৩ কোর্টি টাকা নিয়ে বিচারক তারেক রহমানকে জামিন দিয়েছিল- সরকারের মন্ত্রীদের এই বক্তব্যে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, টাকা দিয়ে রায় নিলে যদি আদালতকে প্রভাবিত করা হয় তাহলে সরকারের মন্ত্রীদের বক্তব্যে কি আদালত অবমাননা নয়? প্রশ্ন রাখেন আব্বাস।

basic-bank

Be the first to comment on "আবারও নেতাকর্মীদের ফাজিল বললেন মির্জা আব্বাস!"

Leave a comment

Your email address will not be published.


*