শিরোনাম

আবারও পিপলস চয়েজ প্রিয়াংকা

নিউজ ডেস্ক : তেমন জমছিল না কোয়ান্টিকোর দ্বিতীয় সিজন। টিআরপি নেই বলে টাইম স্লট বদলে দেওয়া হয়েছে। নিন্দকরা যা-ই বলুক না কেন, তাতে প্রিয়াংকা চোপড়ার পিপলস চয়েজ অ্যাওয়ার্ডস পাওয়া আটকায়নি। এই নিয়ে দ্বিতীয়বার এই পুরস্কার পেলেন তিনি। কোয়ান্টিকোর জন্যই। বোঝাই যাচ্ছে, হলিউডের মঞ্চে প্রিয়াংকার দর আর কদর দুটোই বাড়ছে। রেড কার্পেটে বোধহয় তিনিই সবচেয়ে বেশিক্ষণ পোজ দিয়েছেন ফটোগ্রাফারদের আবদার মেটাতে।

কোয়ান্টিকোর শুট করতে গিয়ে চোট পেয়েছিলেন প্রিয়াংকা। পুরস্কার মঞ্চে উঠে বললেনও সে কথা। একবার তো মনে হয়েছিল, এই মঞ্চে উপস্থিত থাকতে পারব না। চোট নিয়ে তিনদিন বাড়িতে বসেছিলাম। এখন একটু নার্ভাসও লাগছে! যদিও প্রিয়াংকার চেহারায় কিন্তু চোটের রেশ পড়েনি। পিঙ্ক ফ্লার্টি ড্রেসে যথারীতি তাক লাগিয়েছেন তিনি!

basic-bank

Be the first to comment on "আবারও পিপলস চয়েজ প্রিয়াংকা"

Leave a comment

Your email address will not be published.


*