শিরোনাম

আবারও পয়েন্ট হারালো লিভারপুল

নিউজ ডেস্ক : প্রিমিয়ার লিগে আবারও পয়েন্ট হারালো লিভারপুল। রবিবার রাতে অ্যানফিল্ডে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সঙ্গে ঘরের মাঠে ২-২ গোলে ড্র করেছে ইয়ুর্গেন ক্লপের দল।

এই নিয়ে লিগে টানা দুই ম্যাচ জয়শূন্য থাকল লিভারপুল। গত সপ্তাহে বোর্নমাউথের মাঠ থেকে ৪-৩ গোলে হেরে ফিরেছিল তারা।
ঘরের মাঠে ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে দেন লালানা। বাঁ দিক থেকে সাদিও মানের ক্রস প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে গোলটি করেন এই ইংলিশ মিডফিল্ডার। তবে এই আনন্দ অবশ্য খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১২ মিনিটের ব্যবধানে দুই গোল করে এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। ২৭তম মিনিটে দারুণ ফ্রি কিকে পায়েত বল জালে পাঠান। এর পর দলকে এগিয়ে দেন অ্যান্টোনিও। ডান দিক থেকে সতীর্থের ক্রস জর্ডান হেন্ডাসনের মাথায় লেগে আরও উঁচু হয়ে ডি বক্সে ফাঁকায় পেয়েছিলেন এই ইংলিশ মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধে পিছিয়ে থেকেই খেলতে নামে লিভারপুল। এরপর ৪৮তম মিনিটে স্বস্তির সমতায় আসে দলটি। সেনেগালের মিডফিল্ডার মানের বাড়ানো ক্রসে বল জালে পাঠান বেলজিয়ামের ফরোয়ার্ড ওরিগি। এই ড্রয়ের তৃতীয় স্থানে থাকা লিভারপুলের পয়েন্ট হলো ৩১।

basic-bank

Be the first to comment on "আবারও পয়েন্ট হারালো লিভারপুল"

Leave a comment

Your email address will not be published.


*