শিরোনাম

আবারও বল হাতে ভেলকি দেখালেন আশরাফুল

নিউজ ডেস্ক : ব্যাটে কিংবা বলে ফর্ম হারিয়ে একসময় কম কথা শুনতে হয়নি একসময়ের ‘লিটল মাস্টার’ মোহাম্মদ আশরাফুলকে। সমালোচনার তীরে বিদ্ধ হয়েছেন তিনি।

সেই আশরাফুল ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে নিষেধাজ্ঞার কবল থেকে কিছুটা মুক্তি পেয়ে ঘরোয়া ক্রিকেটে দেখিয়ে চলছেন একের পর এক ম্যাজিক! এ যেন সেই শুরুর দিকের আশরাফুল।
বুধবার জাতীয় ক্রিকেট লিগে বল হাতে আলো ছড়িয়েছেন মোহাম্মদ আশরাফুল। ঢাকা মেট্রোর হয়ে ঢাকা বিভাগের বিপক্ষে হাত ঘুরিয়ে ৪৭ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। প্রথম ইনিংসে ব্যাট হাতে বড় ইনিংস খেলতে না পারলেও ৩৯ রান করেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। মাত্র ১৭ বছর ৬১ দিনের কলম্বোতে শ্রীলংকার বিপক্ষে নিজের অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে ১১৪ রানের ইনিংস খেলেছিলেন অ্যাশ।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঢাকা বিভাগ ও ঢাকা মেট্রোর মধ্যকার ম্যাচে দ্বিতীয় দিন শেষে চাপে রয়েছে আশরাফুলের ঢাকা মেট্রো। ৬ উইকেট হাতে নিয়ে মাত্র ৬ রানের লিড তাদের। প্রথম ইনিংসে ১৬৬ রানে অলআউট হয় মেট্রো। এরপর ১৮৭ রানে গুটিয়ে যায় ঢাকা বিভাগ। এই ইনিংসেই ১৫ ওভার বল করে ৪৭ রানে ৩ উইকেট নেন আশরাফুল।

২১ রানের লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ২৭ রানে ৪ উইকেট হারিয়েছে ঢাকা মেট্রো। এই ইনিংসে ছয় নম্বরে ব্যাট করতে নেমে শূন্য রানে অপরাজিত আছেন আশরাফুল।

basic-bank

Be the first to comment on "আবারও বল হাতে ভেলকি দেখালেন আশরাফুল"

Leave a comment

Your email address will not be published.


*