শিরোনাম

আবার চ্যান্সেলর হওয়ার জন্য নামছেন অ্যাঙ্গেলা মেরকেল

নিউজ ডেস্ক : চতুর্থ মেয়াদে চ্যান্সেলর হওয়ার জন্য প্রতিন্দ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। রবিবার রাজধানী বার্লিনে নিজ দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) এক বৈঠকে তিনি এ ঘোষণা দেন বলে জানিয়েছে বিবিসি।
এবারের নির্বাচনী প্রচারণাই সবচেয়ে কঠিন হবে ধারণা প্রকাশ করে ‘মূল্যবোধ’ ও ‘জীবনমান’ ধরে রাখার লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন তিনি। আগামী বছর জার্মানিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
২০০৫ থেকে ধারাবাহিকভাবে চ্যান্সেল নির্বাচিত হয়ে মেরকেল এখন তৃতীয় মেয়াদ পার করছেন। সম্প্রতি অভিবাসননীতির কারণে বেশ সমালোচিত হয়েছেন তিনি।
নির্বাচনে ডানপন্থী এএফডি পার্টির সঙ্গে তার তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। তবে মেরকেল জানিয়েছেন, রাজনীতির মাঠে ডান-বাম উভয়দিক থেকেই চ্যালেঞ্জ আসবে বলে ধারণা করছেন তিনি।
জনপ্রিয়তার শীর্ষে থাকা সময়ের তুলনায় মেরকেলের প্রতি জনসমর্থন এখন অনেকটা হ্রাস পেয়েছে, অন্তত জরিপে এমনটাই প্রতিফলিত হয়েছে, কিন্তু এখনও বড় ধরনের জনসমর্থন ধরে রেখেছেন তিনি।
রবিবার দেশটির একটি দৈনিকে প্রকাশিত এক জরিপের ফলাফল দেখিয়েছে, ৫৫ শতাংশ নাগরিক তাকে ভোট দিতে পারেন।

basic-bank

Be the first to comment on "আবার চ্যান্সেলর হওয়ার জন্য নামছেন অ্যাঙ্গেলা মেরকেল"

Leave a comment

Your email address will not be published.


*